আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: মরহুম আয়াতুল্লাহ আল্লামা শেইখ ‘মুহাম্মাদ আলী আল আমরী’ (রহ.) এর কাছের এক সূত্র জানিয়েছে যে, শীর্ষস্থানীয় এ সৌদি শিয়া নেতা আজ প্রত্যুষে সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মরহুম আয়াতুল্লাহ আমরী ছিলেন মদিনা মোনাওয়ারাহ’র বাসিন্দা। তিনি তাঁর ১২০ বছর বরকতময় জীবনে ইলমি, তাবলিগী ও সামাজিক অঙ্গনে বিশেষ অবদান রেখেছেন। তাঁরই উদ্যোগে মদিনা মোনাওয়ারায় একটি বৃহৎ ইমামবাড়ী নির্মিত হয়। সৌদি সালাফীদের চাপ উপেক্ষা করে শিয়ারা যেখানে বিভিন্ন শোক মজলিশসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকে।
ইতিপূর্বে সৌদি সালাফী’রা এদেশের পুলিশের ও ধর্ম বিষয়ক রক্ষী বাহিনী’র উপর চাপ প্রয়োগ পূর্বক বিভিন্ন ওজুহাতে এ ইমামবাড়ীকে বেশ কয়েকবার বন্ধ করে দিয়েছে এবং তাকে কয়েকবার কারারুদ্ধ করেছে।
প্রখ্যাত এ সৌদি আলেম দীর্ঘ ৪৫ বছর সৌদি আরবের উগ্র ওয়াহাবীদের বিভিন্ন কারাগারে বন্দি অবস্থায় দিন কাটান।
আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থা ও ইসলামি বিপ্লবের মহান নেতার দপ্তর আল্লামা আয়াতুল্লাহ শেইখ মুহাম্মাদ আলী আল আমরী’র ইন্তেকালকে যুগের ইমাম, মরহুমের পরিবার এবং সৌদি আরবের আলেম সমাজের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তিনি হযরত আবা আব্দিল্লাহ (আ.) এর সান্নিধ্য লাভ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে।#